×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১২-২৩
  • ৫২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নড়াইল জেলায় আজ “যুগান্তর নাট্য সংসদের” ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে যুগান্তর নাট্য সংসদ, নড়াইলের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিলো মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শোভাযাত্রা, গণকবরে পুস্পস্তবক অর্পণ, চিত্রাংকন ও নৃত্য প্রতিযোগীতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক “ আজ কমন্ডলের ফাঁসি” এর আয়োজন করা হয়।
সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নড়াইল ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পানি উন্নয়ন বোর্ড চত্বরে অবস্থিত গণকবরে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে এস,এম সুলতান মঞ্চে চিত্রাংকন ও নৃত্য প্রতিযোগীতা , আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক “ আজ কমন্ডলের ফাঁসি” অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পৌর মেয়র আঞ্জুমান আরা, যুগান্তর নাট্য সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর শরফুল ইসলাম লিটু, যুগান্তর নাট্য সংসদের সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সংগঠনের সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat