×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১২-২২
  • ৫১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সকালে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা র্শীষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয় ।
জেলার গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস ”গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” র্শীষক ওই মতবিনিময় সভার আয়োজন করে। রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ প্রধান তথ্য অফিসার মো: তৌহিদুজ্জামান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। প্রধান আলোচক হিসেবে গুজব ছড়ানো প্রতিরোধে করণীয় বিষয় তুলে ধরেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুক্তিযুদ্ধের গবেষক আমিনুল হক বাবুল। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি। সাংবাদিকদের মধ্যে থেকে আলোচনায় অংশগ্রহণ করেন জয়পুরহাট প্রেসক্লাবের সহ সভাপতি শাহাদুল ইসলাম সাজু, যুগান্তর প্রতিনিধি শাহজাহান সিরাজ মিঠু, যনুনা টিভির আব্দুল আলীম প্রমূখ। মতবিনিময় সভায় গুজব প্রতিরোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে বক্তারা বলেন, গুজব ছড়ানো একটি দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করার পাশাপাশি সমাজের শান্তি শৃংখলাকে ব্যাহত করে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat