×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১২-১১
  • ৩৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, বিএনপি সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতিবাজ ও খুনীদের দল। এরা বঙ্গবন্ধুর খুনী। এরা গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে খুন করতে চেয়েছিল। 
আজ রোববার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। 
এস এম কামাল হোসেন বলেন, বিএনপি নতুন করে দেশ নিয়ে আবার ষড়যন্ত্র শুরু করেছে। দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাদের এই অপপ্রচারের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। 
এছাড়াও এতে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম বক্তব্য রাখেন। 
এসময় উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছেন সেজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ আওয়ামী লীগকেই ভোট দিবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দেশের মানুষের ভালোবাসা রয়েছে। 
তিনি বলেন, শেখ হাসিনা দেশের মানুষের জন্য পদ্মা সেতু করে দিয়েছেন; আইটি পার্ক করে দিয়েছেন; বয়স্ক ভাতা, বিধবা ভাতা করে দিয়েছেন; গরীব ছেলে-মেয়েদের লেখা পড়ার সুযোগ করে দিয়েছেন। করোনার সময়ে কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছেন। করোনা টিকার ব্যবস্থা করেছেন। তাই আগামীতেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat