×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১২-০৯
  • ৪৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই শ্লোগানকে সামনে রেখে ৯ ডিসেম্বর সকাল এগারো টায় উপজেলা হলরুমে
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

এবছর যারা নির্বাচিত জয়িতা সংবর্ধনা পেলেন তারা হলেন সফল জননী ক্যাটাগরিতে বড়হর খামারপাড়া গ্রামের সহেলী সুলতানা, অর্থনৈতিক ভাবে সফল ক্যাটাগরিতে মোছাঃ মুর্শিদা পারভীন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে ঝিকিড়ার আফরোজা নাসরিন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু ক্যাটাগরিতে সুফিয়া খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য উল্লাপাড়া পূর্বপাড়া গ্রামের হুমাইরা তাহিরা সিয়ামকে জয়িতা নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে অতিথিরা জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নিলুফা ইয়াসমিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, সরকারী আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নাহার আলো, জয়িতা মোছাঃ মুর্শিদা পারভীন, আফরোজা নাসরিন, হুমাইরা তাহিরা সিয়াম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat