×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১২-০৯
  • ২৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সমন্বিত উদ্যোগে বিদ্যুৎসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। 
তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের জন্য স্মার্ট প্রযুক্তির ব্যাপক প্রয়োগ সর্বসাধারণের সত্যিকারের সেবার জন্য কার্যকরী অবদান রাখবে। যেকোন সমস্যার উদ্ভব হলে প্রযুক্তি ব্যবহার করেই তা চিহ্নিত করা এবং সে অনুযায়ী সমাধান করা সম্ভব হবে।’ 
গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। 
তিনি বলেন, বিতরণ কোম্পানিগুলোর কার্যক্রম যত আধুনিক হবে গ্রাহকরা তত ভালো সেবা পাবে। তিনি সিস্টেম লস আরো কমানোর বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
কোম্পানিগুলোকে নিজেদের আয় বাড়াতে পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিতরণ প্রতিষ্ঠানগুলো সোলার প্রজেক্টের মাধ্যমে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করতে পারে। তিনি নেসকোর স্মার্ট বিতরণ ব্যবস্থা উন্নয়নের প্রয়াসকে ধন্যবাদ জানিয়ে বলেন, এধরণের উদ্যোগ গ্রাহককে আরো উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করবে। 
বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মো. নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান ও নেসকো লি: এর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat