×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১২-০৮
  • ৬৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সাতটি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ৬ হাজার ৮০০ কৃষকের মধ্যে আজ বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড ও উচ্চ ফলনশীল ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিনামূল্য বীজ ও সার তুলে দেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী একেএম ফজলুল হক।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসের চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্ব জিৎ রায় প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার জানান, অনাবাদী পতিত জমি কিংবা কৃষি জমিতে হাইব্রিড ও উচ্চ ফলনশীল ধান রোপণ করে দেশকে সমৃদ্ধশালী দেশ গঠনের জন্য কাজ করছে বর্তমান কৃষিবান্ধব সরকার। সরকার ভর্তুকি দিয়ে বিনামূল্যে কৃষকদের মধ্যে সার-বীজ প্রণোদনা হিসেবে বিতরণ করছেন। বিনামূল্যে সার বীজ পেয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন পূরণের স্বপ্ন খুঁজছেন কৃষকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat