×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১২-০৭
  • ৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 যুক্তরাষ্ট্র মঙ্গলবার বলেছে,  তারা ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালাতে ‘উৎসাহিত’ করছে না। দেশটির বিভিন্ন ঘাঁটিতে কিয়েভ একের পর এক ড্রোন হামলা চালানোর পর ওয়াশিংটনের পক্ষ থেকে এ মন্তব্য করা হলো। খবর এএফপি’র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নিড প্রাইস সাংবাদিকদের বলেন, ‘আমরা ইউক্রেনীয়দের রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে উৎসাহিত বা সক্ষম  করিনি।’
তিনি বলেন, ‘ইউক্রেনের স্বাধীনতা রক্ষায় সহযোগিতা করার ক্ষেত্রে আমরা সবকিছু করছি। ইউক্রেনকে সহযোগিতায় বিশ্ব সবকিছু করছে।’
রাশিয়া বলেছে যে সোমবার তাদের ভূখ-ের একেবারে অভ্যন্তরের তিনটি ঘাঁটিতে হামলায় তিনজন নিহত এবং দুটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন যে ইউক্রেন সোভিয়েত যুগের  সাধারণ ড্রোন ব্যবহার করেই রাশিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করে । এক্ষেত্রে তাদেরকে মস্কোর ২৪ ফেব্রুয়ারি আক্রমণের পর পশ্চিমা শক্তিগুলির দেয়া বিলিয়ন ডলারের সামরিক সহায়তা কাজে লাগাতে হয়নি।
প্রাইস সাংবাদিকদের বলেন, ‘আমরা ইউক্রেনকে তাদের সার্বভৌম ভূখ-ে (ইউক্রেনের মাটিতে) রাশিয়ার আগ্রাসনকারীদের মোকাবেলা করার জন্য যা প্রয়োজন তা সরবরাহ করছি।’
রাশিয়ার হামলা প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছে এইচআইএমএআরএস (একটি রকেট সিস্টেম যা যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে দেখা হয়) পাঠিয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের এমন প্রতিবেদনের বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান প্রাইস।
এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন প্রকাশ্যে বলেছেন, ওয়াশিংটন ইউক্রেনকে দূর-পাল্লার কোন ক্ষেপণাস্ত্র দেয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat