×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১২-০৭
  • ৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর জেলায় ৩২ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে হিলি স্থলবন্দর প্রসস্তকরণ ও চার লেন রাস্তার নির্মাণ কাজ শুরু করা হয়েছে। দিনাজপুর সড়ক ও জনপদ অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মনসুরুল আজিজ জানান, হিলি স্থলবন্দর দেশের দ্বিতীয় বৃহত্তর স্থলবন্দর হিসেবে সরকার ঘোষণা করেছেন। এই স্থলবন্দর দিয়ে ভারত থেকে বৈধ পথে আমদানির মাধ্যমে প্রায় ৩৬ ধরনের পণ্য এ দেশে ব্যবসায়ীরা আমদানি করেন। প্রতিদিন এই স্থলবন্দর দিয়ে ভারতীয় ২০০ থেকে ২৫০টি মাল বোঝাই ট্রাক দেশে প্রবেশ করেন। এ সব ট্রাক মাল খালাসের পর আবার ভারতে ফিরে যায়। এভাবে প্রতিদিন এই স্থলবন্দরে পণ্য আমদানি কাজে যানবাহন চলাচল ব্যাপক হারে ব্যবহারের হওয়ার কারনে রাস্তা ধারণ ক্ষমতা দূর্বল থাকায় রাস্তার খানাখন্দর ও সামান্য বৃষ্টি হলে জলবদ্ধতা সৃষ্টি হয়।
তিনি জানান- বিষয়টি নৌ পরিবহন ও স্থলবন্দর মন্ত্রণালয়ের পরিদর্শনে জনগুরুত্বপূর্ণ স্থান হিসেবে গুরুত্ব দিয়ে যুগ-উপযোগী ও টিকসই পদ্ধতিতে হিলি স্থলবন্দর ৫৫ ফিট প্রশস্ত করে ২ দশমিক ৫৮ কি.মি. স্থলবন্দরে রাস্তা নির্মাণের জন্য ৩২ কোটি ২৭ লাখ টাকা বরাদ্দ করা হয়। গত মঙ্গলবার ৫৫ ফিট প্রসস্ত করণ রাস্তায় নির্মাণ কাজ উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন- হাকিমপুর পৌর সভার মেয়র জামিল হোসেন চলন্ত। এ সময় হাকিমপুর উপজেলার চেয়ারম্যান হারুন রশিদ হারুন, জেলা পরিষদের সদস্য আব্দুর রহমান লিটন, হাকিমপুর পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম। সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আনফ সরকার, ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার মনছুর আলম, হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।
সুত্রটি জানায়, ৩২ কোটি ২৭ লাখ টাকা ব্যায়ে ৫৫ ফুট প্রসস্ত ও ২ দশমিক ৫৮ কি. মি. দৈর্ঘ চার লেন সড়কের সিসি ঢালাই ও ২ হাজার ৫০০মিটার ড্রেন নির্মাণের কাজ উদ্বোধন করা হয়। ঢাকার ঠিকাদার প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভলপমেন্ট নামের ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি করছেন। আগামী ৩০ জুনের মধ্যে হিলি স্থলবন্দরের রাস্তা, ড্রেনসহ সব ধরনের কাজ সম্পন্ন করতে ঠিকাদারী প্রতিষ্ঠানকে সময় সীমা বেঁধে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat