×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১২-০৬
  • ৩১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী শেখ হাসিনা’র দূরদর্শী নেতৃত্বে গ্রামগুলো জেগে উঠেছে। শহরের সকল সুবিধা এখন গ্রামেই পাওয়া যায়।
প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার নাটোরের সিংড়ায় তাজপুর কমিউনিটি ক্লিনিকের নব নির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আমিনুল ইসলাম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আমার গ্রাম আমার শহর’ কর্মসূচী বাস্তবায়ন করেছেন। ফলে গ্রামে বসেই এখন শহরের সকল সুবিধা পাওয়া যাচ্ছে। শতভাগ বিদ্যুৎ, শিক্ষার প্রসার, বিশেষজ্ঞ চিকিৎসা সেবা, রাস্তাসহ সকল অবকাঠামো উন্নয়ন হয়েছে অভূতপূর্ব। দ্রুতগতির ইন্টারনেট সুবিধার সুযোগ গ্রহন করে বাড়িতে বসেই ফ্রিল্যান্সাররা উপার্জন করতে পারছেন। দুই শতাধিক নাগরিক সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে।  
আইসিটি আরো বলেন, এখন গ্রামের বাড়িতে থেকেই শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারছে। টেলিমেডিসিন সেবা চালু করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে। দোর গোড়ায় কমিউনিটি ক্লিনিক স্থাপন করে ব্যবস্থাপত্রের সাথে ৩০ প্রকার ওষুধ প্রদান করা হচ্ছে।
তিনি বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থার কারনে কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত করতে পারছেন। ভবিষ্যতে উন্নয়নের এই ধারা আরো বেগবান হবে। এজন্যে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat