×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১২-০৬
  • ৫৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কলম্বিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে রাস্তার ওপর ভূমি ধসের ঘটনায় একটি বাস ও অন্যান্য যানবাহন চাপা পড়ায় ৩৪ জন নিহত হয়েছে। জরুরি পরিষেবা সোমবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
রোববার সন্ধ্যায়  এ ভূমি ধসের ঘটনার পর দ্রুত সেখানে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। ঘটনার শিকার হওয়া লোকজনের সন্ধানে মাটি খননের কাজে উদ্ধার কর্মীদের কোদাল ও খনন যন্ত্র ব্যবহার করতে দেখা যায়। 
ন্যাশনাল ইউনিট ফর ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট জানায়,  প্রত্যন্ত শহর পুয়েব্লো রিকোতে এ দুর্যোগে নিহতদের মধ্যে আট শিশু রয়েছে। এ ঘটনায় আরো নয়জন আহত হয়েছে। 
বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, বাসটি ২৫ জন যাত্রী নিয়ে ক্যালি শহর যাত্রা করেছিল এবং  তা ২৭০ কিলোমিটার (১৭০ মাইল) পথ পাড়ি দিয়ে আন্দিজ পর্বত অঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার সময় ভূমিধসের কবলে পড়ে।
কলম্বিয়ার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, এ ঘটনায় ধ্বংসস্তুপের ভিতর থেকে  অলৌকিকভাবে এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শিশুটি তার মায়ের দুই বাহুর মাঝ থেকে টেনে তোলা হয়।
এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, ওই বাসের চালকের বুদ্ধিমত্তার কারণে ভূমিধসের সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়ানো গেছে। ভূমিধসের সময় বাস চালক কিছুটা পেছনে সরে না আসলে এতে আরো বেশি ক্ষতি হতে পারতো। 
সরকারের দেওয়া তথ্য অনুযায়ী,  কলম্বিয়ায় আগস্টে শুরু হওয়া এ বর্ষাকাল বিগত ৪০ বছরের মধ্যে দেশটির সবচেয়ে খারাপ পরিস্থিতির সৃষ্টি করেছে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে বিভিন্ন দুর্ঘটনায় দেশে ২৭০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।
জাতিসংঘের বিশ্ব আবহাওয়াা সংস্থা গত সপ্তাহে জানায়, লা নিনা পরিস্থিতি ২০২৩ সালের ফেব্রুয়ারি বা ২০২৩ পর্যন্ত স্থায়ী হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat