×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১২-০৩
  • ২৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে নিজস্ব সম্পদের সর্বোত্তম ব্যবহার করতে হবে। 
আজ বিদ্যুৎ ভবনে এফইআরবি আয়োজিত ‘জ্বালানির রূপান্তর : বৈশ্বিক প্রেক্ষাপট ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নসরুল হামিদ  আরো বলেন, বাড়াতে হবে জ্বালানি দক্ষতা। দক্ষতার সাথে দ্রুত আধুনিক প্রযুক্তির সফল ব্যবহার আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর অবদান রাখবে।  বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতেই হবে। বৈদ্যুতিক যান চার্জিং নির্দেশিকা তৈরি করা হয়েছে, দ্রুততার সাথে বৈদ্যুতিক যানবাহনের প্রসার করা উচিত। এতে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।  নেট মিটারিং ও সোলার রুফটপ-এর ব্যবহার বাড়াতে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। স্টোরেজ ক্ষমতা বাড়ানো গেলে নবায়নযোগ্য জ্বালানি ২৪ ঘণ্টাই ব্যবহার করা যাবে। আমাদের মহাপরিকল্পনায় জ্বালানি হিসেবে হাইড্রোজেন থাকলেও তা আমাদের দেশের প্রেক্ষাপটে কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে।
প্রতিমন্ত্রী বলেন, গ্যাস আমদানি বেসরকারি প্রতিষ্ঠানদের জন্য ইতিমধ্যে উন্মুক্ত করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান জ্বালানি  তেল আমদানি ও বিপণন করতে পারে  সে বিষয়েও নীতিমালা তৈরি করা হচ্ছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ম. তামিম। তিনি বাংলাদেশের চাহিদা ও সরবরাহ, জ্বালানি আমদানির অর্থনৈতিক প্রভাব, মহাপরিকল্পনা ও পূর্বাভাস, জ্বালানির রূপান্তরের বৈশ্বিক প্রবণতা, মূল্যসাশ্রয় ভারসাম্য, বাংলাদেশের চ্যালেঞ্জ ও প্রতিকার নিয়ে আলোকপাত করেন।
এফইআরবির নির্বাহী পরিচালক রিশান নসরুল্লাহ’র সঞ্চালনায় ও এফইআরবির চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন, বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বদরুল ইমাম বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat