×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১২-০৩
  • ৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন বিসিএসের সুপারিশ প্রাপ্ত পাঁচজনকে ক্যাডার সার্ভিসে নিয়োগের জন্য নির্দেশ দিয়ে রায় দিয়েছে হাইকোর্ট বিভাগ।বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি কাজী এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ রায় প্রদান করেন।
রিটকারীদের পক্ষে আইনজীবি ছিদ্দিক উল্লাহ্ মিয়া আদালতের রায়ের বিষয়টি জানান। তিনি বলেন, ৩৩তম বিসিএসের সুপারিশ প্রাপ্ত একজন, ৩৪তম বিসিএসের একজন, ৩৫তম বিসিএসের একজন এবং ৩৯তম বিসিএসের সুপারিশ প্রাপ্ত দুইজনসহ পাঁচজনকে সংশ্লিষ্ট ক্যাডারে নিয়োগের নির্দেশনা দিয়ে রায় দিয়েছে হাইকোর্ট। এ আইনজীবী জানান, রায়ের কপি পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে আদেশ বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে। ৫টি রিটের চুড়ান্ত শুনানি শেষে এ রায় দেয় আদালত।  
এই রিটে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি  এটর্নি জেনারেল কে. এম. মাসুদ রুমি।আইনজীবি ছিদ্দিক উল্লাহ্ মিয়া বলেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি ৩৩তম বিসিএস, ২০১৩  সালে ৩৪তম বিসিএস, ২০১৪ সালে ৩৫তম বিসিএস, ২০১৮ সালে ৩৯তম বিসিএসের নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করলে রিটকারীগণ আবেদন করে। যথারীতি লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন রিটকারীদের নিয়োগের জন্য সুপারিশ করে। কিন্তু তারা নিয়োগ বঞ্চিত হয়। বারবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগাযোগ করেও তাদের নিয়োগ প্রদান না করায় তারা সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে। রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করে। রুলের পূর্ণাঙ্গ শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্ট এ রায় দেয়। এ রায়ের ফলে রিটকারীরা ন্যায় বিচার পেয়েছেন এবং তাদের নিয়োগের পথ সুগম হলো বলেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat