×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১২-০৩
  • ৩৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে বর্তমানে আয়কর প্রদানে সক্ষম মানুষের সংখ্যা প্রায় ১ কোটি ১৬ লাখ বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মোহাম্মদ জাহিদ হোসেন। তিনি বলেন, এই বিপুল জনগোষ্ঠীর একটি বড় অংশ করজালের বাইরে রয়েছে, তবে করজাল সম্প্রসারণে রাজস্ব প্রশাসন সারাদেশে কর অফিস বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে।
ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত‘কাস্টমস্, ভ্যাট অ্যান্ড ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালায় তিনি এ তথ্য জানান। কর্মশালায় অন্যান্যের মধ্যে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান
ও ঊর্ধ্বতন সহসভাপতি আরমান হক বক্তব্য রাখেন।
মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, বর্তমানে দেশে টিআইএনধারীর সংখ্যা ৮৩ লাখ, যদিও গত অর্থবছরে আয়কর রিটার্ন দাখিল হয়েছে মাত্র ২৫ লাখ ৩০ হাজার, বিষয়টি মোটেই আশাব্যঞ্জক নয়। আয়কর রিটার্ন দাখিলের ব্যাপারে ব্যক্তি পর্যায়ে আরো উদ্যোগী হওয়া ও সচেতনতা বাড়ানোর উপর তিনি জোরারোপ করেন।
তিনি আরও বলেন, আয়কর, ভ্যাট ও শুল্ক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনায়নে এনবিআরের কার্যক্রমে ডিজিটাল ব্যবস্থা চালুর উপর বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, এর ফলে জনগনের ভোগান্তি কমবে এবং রাজস্ব আহরণের হার বৃদ্ধি পাবে।
স্বাগত বক্তব্যে রিজওয়ান রাহমান বলেন, ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটে করজাল বৃদ্ধির জন্য ৩৮টি ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা, ভ্যাটের কেন্দ্রীয় নিবন্ধন বাধ্যতামূলক, স্থানীয় পর্যায়ে কেমিক্যাল উৎপাদন ৬ শতাংশ ভ্যাট ছাড়, মূসক ফরম-এ পরিবর্তন এবং কম্পিউটার যন্ত্রাংশ আমদানিতে ভ্যাট বৃদ্ধিসহ বেশকিছু পরিবর্তন করা হয়েছে এবং এ ধরনের পরিবর্তন সম্পর্কে ব্যবসায়ী সম্প্রদায়কে অবশ্যই অবগত থাকতে হবে।
কর্মশালায় ডিসিসিআইয়ের পক্ষ থেকে ‘ট্যাক্স গাইড ২০২২-২৩’ প্রকাশ করা হয়। বইটিতে আয়কর, ভ্যাট ও কাস্টমস আইনের বিস্তারিত বিবরণ রয়েছে।
কর্মশালায় দু’টি প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআই কাস্টমস্, ভ্যাট অ্যান্ড এনবিআর বিষয়ক স্ট্যান্ডিং কমিটির উপদেষ্টা  স্নেহাশিষ বড়ুয়া এবং যুগ্ম-আহ্বায়ক এমবিএম লুৎফুল হাদী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat