×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১২-০২
  • ৫৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, আখের নতুন নতুন জাত উদ্ভাবন, আখের মূল্য বৃদ্ধি ও পুঁজি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনসহ চিনি শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকার নানা মুখী উদ্যোগ গ্রহণ করেছে।
আজ শুক্রবার বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জিলবাংলা সুগার মিলস লিমিটেডের ২০২২-২৩ মাড়াই মৌসুমে (৬৫তম) মাড়াই কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল  অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ঝিল বাংলা সুগার মিল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক  হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন সদর দপ্তরের পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) আশরাফ আলী,  দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী অপু প্রমুখ।
ফরিদুল হক খান আরো বলেন, দেশের চিনি শিল্পের উন্নয়ন ও আখচাষীদের কল্যাণ বিবেচনায় নিয়ে সরকার মন প্রতি আখের দাম ১৪০ টাকা হতে ১৮০ টাকায় উন্নীত করা হয়েছে। এর জন্য আখ চাষীদের কোন আন্দোলন করতে হয়নি।
প্রতিমন্ত্রী বলেন, দেশে চিনির ব্যাপক চাহিদা থাকায় দেশের চিনি কারখানায় উৎপাদন বৃদ্ধি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে আখ চাষীদের কাছ থেকে বেশি আখ ক্রয় করা হবে। এতে করে দেশের আখ চাষীগণ আখ চাষে অধিক হারে লাভবান হবে। এ জন্য প্রতিমন্ত্রী সুগারমিল এলাকার  কৃষকদের অধিক পরিমাণে  আখচাষের আহবান জানান।
মিল কর্তৃপক্ষ জানায়, চলতি মৌসুমে ৯৩ হাজার ১শ মেট্রিকটন আখ মাড়াই করে ৬ হাজার ৫শ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরে অনুষ্ঠানে  সেরা আখ চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat