×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১২-০২
  • ৪০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি জেলায় আজ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫বছর পূর্তি উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৩টায় রাঙ্গামাটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙ্গামাটির রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল তরিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, রেমলিয়ানা পাংখোয়া, সবির কুমার চাকমা, বিপুল ত্রিপুরা
প্রধান অতিথির দীপংকর তালুকদার এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রকৃত সমস্যা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন বলেই ১৯৯৭ সালের ২রা ডিসেম্ভর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মাধ্যমে তার রাজনৈতিক সমাধান করেছিলেন।
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর পাহাড়ে সার্বিক পরিবেশ স্থিতিশীল হযেছে এবং এ অঞ্চলে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার চুক্তির বেশীরভাগ ধারাই বাস্তবায়ন করেছে এবং বাকী ধারাগুলো বাস্তবায়নেও আন্তরিক।
আলোচনাসভার আগে রাঙ্গামাটি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। পরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট মাঠে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat