×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১২-০২
  • ৪৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোর জেলায় আজ নাটোর চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে।আজ শুক্রবার বিকেলে চিনিকলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (অর্থ) খোন্দকার আজিম আহমেদ।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান এবং নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।
সভায় বক্তারা বলেন, আখ এই এলাকার প্রধান অর্থকরি ফসল। চিনিকলে আখ সরবরাহ করে চিনিকলকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে হবে। চিনিকলে হাজারো মানুষের কর্মসংস্থান সুবিধা ছাড়াও কৃষকদের ভাগ্য চিনিকলের সাথে জড়িত।
পরে অতিথিবৃন্দ চিনিকলের ডোঙায় আখ নিক্ষেপ করে মাড়াই কার্যক্রমের সূচনা করেন।
চলতি মৌসুমে ৮০ হাজার টন আখ মাড়াই করে চার হাজার ৯৬০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ৬ দশমিক ২০ শতাংশ। ৫৪ মাড়াই দিবস কার্যক্রম চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat