×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-৩০
  • ৪৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফায়ার ওয়ার্নিংয়ের কারণে ১৫০ জন যাত্রী নিয়ে নেপাল এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
বুধবার (৩০ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরী অবতরণ করে বলে বিমানবন্দরের পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নেপাল থেকে ১৫০ যাত্রী নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাওয়ার কথা ছিল ফ্লাইটটির। এতে ৯ জন ক্রু ছিলেন। পথে ফায়ার ওয়ার্নিং দেখা দেয়ায় ওই ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার তসলিম আহম্মেদ জানান, প্লেনে ফায়ারিং এলার্ম বেজে উঠায় ওই ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ওই ফ্লাইটের সকল যাত্রী নিরাপদে রয়েছেন। ত্রুটিমুক্ত হলে ফ্লাইটটি ব্যাংককের উদ্দেশ্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat