×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-৩০
  • ৫৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রায় ২১ বছর আগে চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি মেথরপট্টি এলাকায় তরকারি বিক্রেতা মোহাম্মদ ইদ্রিস নামে একজনকে গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করার পর একজনের ফাঁসির আদেশ এবং আরেকজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত।
বুধবার (৩০ নভেম্বর) বেলা দেড়টার দিকে জননিরাপত্তা ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক মোহাম্মদ সেলিম মিয়া এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী সেকান্দর আলী। তিনি বলেন, আদালত আসামি মোহাম্মদ শুক্কুরকে ফাঁসির আদেশ এবং আবুল কালামকে যাবজ্জীবন কারাদ- দেন। দুই আসামিই পলাতক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১৮ জানুয়ারি চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি মেথরপট্টি এলাকায় তরকারি বিক্রেতা মোহাম্মদ ইদ্রিসকে গুলি করে হত্যা করা হয়। পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ইদ্রিসের ভাই মোহাম্মদ শহীদ বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এ মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat