×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-২৯
  • ৩৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিভিন্ন সমাবেশ রিজার্ভ নিয়ে মিথ্যাচার করছে, অথচ বাংলাদেশে বর্তমানে রিজার্ভ আছে ৪৯ বিলিয়ন ডলার। বিএনপির আমলে রিজার্ভ ছিল মাত্র সাড়ে তিন বিলিয়ন ডলার। তাদের লজ্জা থাকা উচিত।
তিনি আজ বিকেলে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।  
মাহবুব-উল আলম হানিফ বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের প্রায় ১০ হাজার নেতাকর্মী হত্যা করা হয়েছে। 
সম্মেলনে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে কামরুজ্জামান মিন্টু ও সাধারণ সম্পাদক জেডএম আনোয়ারকে ঘোষণা করা হয়।
প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগের চট্টগ্রাম  বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি, আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক সংসদ সদস্য এডভোকেট নূরজাহান বেগম মুক্তা, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. শামছুল হক ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির আহমেদ ভুঁইয়া ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat