×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-২৮
  • ৪৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর রাণীনগরে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে স্থানীয়রা হাফিজার রহমান নামে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রায় ৫ ঘন্টা ধরে অবরুদ্ধ করে রেখেছিল। পরে সহকারী কমিশার (ভূমি) ও থানাপুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষক হাফিজার রহমান উপজেলার মিরাট ইউনিয়নের মেরিয়া গ্রামের মৃত আশোক আলীর ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও রানীনগর থানা সুত্রে জানাগেছে,শিক্ষক হাফিজার রহমান বিদ্যালয়ে শিক্ষার্থীদের নানান ভাবে যৌন হয়রানী করে আসছিল। এঘটনায় ওই শিক্ষককের যৌন হয়রানীর অভিযোগে কয়েক বার মিটিংও করেছেন এলাকাবাসি। এর পরেও শিক্ষকের এমন আচরণের পরিবর্তন না হওয়ায় এবং শিক্ষকের সুষ্ঠু বিচারের দাবিতে রোববার সকাল সাড়ে ১১টা নাগাদ স্থানীয় লোকজন তাকে অবরুদ্ধ করে। খবর পেয়ে রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলেও স্থানীয়দের চাপের মুখে পরে যান।
এব্যাপারে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও শিক্ষাকেরা বলেন ঐ শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হয়া দরকার।পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজার রহমান বিকেল তিনটা নাগাদ ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে শাস্তির আশ্বাস দিয়ে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত)সেলিম রেজা বলেন,উপজেলা সহকারী কমিশনারসহ ঘটনাস্থল থেকে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান বলেন,শিক্ষককে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat