×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-২৭
  • ৩৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের হাউস অব রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশী-আমেরিকান আবুল বি খান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনসহ বাংলাদেশের বর্তমান নেতৃত্বের ভুয়সী প্রশংসা করেছেন। 
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে পাঠানো এ পত্রে এ প্রশংসা ব্যক্ত করেছেন।
নিউ হ্যাম্পশায়ারে টানা পঞ্চম বারের মতো বিজয়ী হাউস অব রিপ্রেজেনটেটিভ আবুল বি খান তাঁর চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লিখেন যে, ‘ড. মোমেনকে নিউ ইংল্যান্ডের সাবেক বাসিন্দা হিসেবে সেখানকার জনসাধারণ এখনো কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। সেখানে তিনি বাংলাদেশী কমিউনিটির কল্যাণে অনেক কাজ করেছেন।’
আবুল বি খান বলেন, ‘বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশের জন্য আপনি যেভাবে কাজ করে যাচ্ছেন আমরা তার প্রশংসা করি। বিশেষ করে কোভিড-১৯ সংকটের সময় এবং পরবর্তীতে বাংলাদেশের মানুষের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে আপনার অসাধারণ কাজ এবং নিষ্ঠার কথা মানুষ মনে রাখবে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে আপনি দেশের জন্য আরো অনেক মহৎ কাজ করে যাবেন।’
এছাড়া চিঠিতে আবুল বি খান প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, ‘বাংলাদেশের নাগরিকদের কল্যাণে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।’ তিনি একইসাথে নিউ হ্যাম্পশায়ারের হাউস অব রিপ্রেজেনটেটিভ হিসেবে তাঁর সামর্থ অনুযায়ী বাংলাদেশের জন্য যে কোন সহযোগিতায় পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat