×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-২৭
  • ৩৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 নব্বইয়ের স্বৈরচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পরিবার।
আজ সকাল আটটায় ঢাকা মেডিক্যাল কলেজ ও সাড়ে আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থাপিত শহীদ ডা. মিলনের স্মৃতিসৌধে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পরে আয়োজিত এক আলোচনা সভায় বিএসএমএমইউ উপাচার্য বলেন, যারা চক্রান্তকারী, যারা উন্নয়ন চায় না, যারা গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করতে চায়- তাদের রুখতে প্রগতিশীল সকল চিন্তা ধারার মানুষকে ঐক্যবদ্ধ থেকে লড়াই করে যেতে হবে। যে কোনো মূল্যে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে।
গণতান্ত্রিক ধারা যেন ব্যাহত না হয়- সেদিকে নজর রাখতে হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ডা. মিলনের স্বপ্নের গণতন্ত্র বাংলাদেশে বজায় থাকুক। আজকের দিনের শপথ হোক কোন ভাবেই যেন এদেশ গণতন্ত্র ভূলন্ঠিত না হয়। শহীদ ডা. মিলন নিজের বুকের তাজা রক্ত দিয়ে এদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন।’
উপাচার্য বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা স্বৈরচারবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। তখন গণবিরোধী স্বাস্থ্যনীতি প্রতিবাদে ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. কবির স্যারের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবে গিয়ে আমরা অনেকেই পদত্যাগ করি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক)  অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো: হাবিবুর রহমান দুলাল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বত্রিশ বছর আগে এই দিনে বিএমএ তৎকালীন মহাসচিব ডা.মোস্তফা জালাল মহিউদ্দিন ও ডা. মিলন একই রিক্সায় করে ফিরছিলেন। এসময় তাদের উপর হামলা হয়। এই ঘটনায় ডা. মিলন শহীদ হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat