×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-২৬
  • ৪৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ-হাবিবুর রহমান,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর মান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। বৃহস্পতিবার (২৪ নভেম্বর ) সন্ধ্যা থেকে আজ এই খবর লিখা পর্যন্ত ৪৫ ঘন্টায় উপজেলার ভারশোঁ ইউনিয়নের কবুলপুর গ্রামে প্রেমিক তুহিন ইসলামের বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে অবস্থান নিয়েছেন তিনি।
প্রেমিক তুহিন ইসলাম ওই গ্রামের আনিছুর রহমানের ছেলে। ভুক্তভোগী ওই তরুণী একই গ্রামের বাসিন্দা। ঘটনার পর প্রেমিক তুহিন ইসলাম বাড়ি থেকে পালিয়েছেন।
ওই তরুণী জানান, ২০১৫ সালে প্রবাসে থাকা অবস্থায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দিয়ে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তুহিন। প্রেমের ফাঁদে ফেলে তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। সম্প্রতি বিষয়টি পরিবার জেনে যায়। এরপর থেকেই বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। এক দিন আগে প্রেমিক তুহিনের বিয়ের কথা জানতে পায়। এখন সেই সম্পর্ক অস্বীকার করছেন প্রেমিক। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ।
তিনি আরও জানান, এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন। প্রেমিক বিয়ে না করলে আত্মঘাতী ও বিষ খাবেন বলেও জানান ওই তরুণী।
এ নিয়ে প্রেমিক তুহিন জানান, ফেসবুকে পরিচয়। আর কিছু না বলে এড়িয়ে যান। তবে তার ছোট ভাই মনজুরুল জানান, তার ভাইয়ের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক নেই। তবে মোবাইলে কথা বলত।
উপজেলার ভারশোঁ ইউনিয়নে পরিষদের ইউ পি সদস্য চান সুনশি, সাবেক ইউপি সদস্য একরামুল, গ্রামের মাতব্বর তারা জানান, বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে আলোচনা চলছে।
এ বিষয়ে মান্দা থানা ওসি নুরু-এ-আলম সিদ্দিকী বলেন, “এ বিষয়ে মোবাইল এর মাধ্যমে সুনতে পেয়েছি, অভিযোগ পেলে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat