×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-২৬
  • ২৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক। তাঁর কারণেই সমতলের মত পার্বত্য চট্টগ্রামেও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী উন্নয়নের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের  বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণসহ সকল ধর্মের ঐতিহ্য রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ।
আজ  জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে  নির্মিত বাঙ্গালা সরকারি কলেজের একাডেমিক ভবন, আই সি টি ভবন ও ছাত্রাবাসসহ শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এসব কথা বলেন।
এ সময় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল আলম, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, উপজেলা নিবার্হী কর্মকর্তা  শান্তনু কুমার দাস, উন্নয়ন নির্বাহী  প্রকৌশলী তুষিত চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, বাঙ্গালহালিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক মিয়া, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ির ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat