×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-২৩
  • ৪৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিরা বুধবার খাদ্য ও খাবার পানি সরবরাহের আবেদন জানিয়েছে। এদিকে উদ্ধার কর্মীরা বিধ্বস্ত গ্রামে উদ্ধার অভিযান অব্যাহত রাখলেও সেখানে জীবিতাবস্থায় আর কাউকে উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। দেশটিতে ভূমিকম্পে কমপক্ষে ২৬৮ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।
এদিকে ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা আগামী সপ্তাহগুলোতে দেশে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। বৃষ্টিপাত শুরুর আগেই পশ্চিম জাভার সিয়ানজুর শহরের কাছে শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূমিধসের ধ্বংসস্তুপ সরিয়ে ফেলা প্রয়োজন কর্তৃপক্ষ এমন সতর্ক করে দেয়ার পর এ সহায়তার আবেদন জানানো হলো। আর এটি হচ্ছে দ্বিতীয় এক দুর্যোগের হুমকি।
ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়ার দুই দিন পর বাসিন্দারা পারিবারিক ছবি, ধর্মীয় বই ও বিয়ের সনদসহ অমূল্য বিভিন্ন জিনিস উদ্ধার করার চেষ্টা করছে।
গাসল গ্রামের ২৩ বছর বয়সী বাসিন্দা মুস্তাফা এএফপি’কে বলেন, ‘ইতোমধ্যে কিছু খাদ্য সামগ্রি আমাদের গ্রামে পৌঁছেছে। তবে তা যথেষ্ট নয়। আমরা চাল, ইনস্ট্যান্ট নুডলস, খাবার পানি পেলেও তা পরিমাণের দিক থেকে যথেষ্ট নয়। এমন পরিস্থিতিতে আমরা আরো খাদ্য সরবরাহের আবেদন জানাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat