×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-২২
  • ৪৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে দেয়া জামিন প্রত্যাহার করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো.কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি এমরান আহমদ ভূঁইয়া  বাসসকে আদালতের আদেশ বিষয়টি জানান। তিনি বলেন, রোববার ২০ নভেম্বর শোয়াইব আহম্মদ নামের এক জঙ্গিকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য নোট দেয়া হয়েছিল। এর মধ্যে আজ আবার জামিন আবেদনটি কার্যতালিকায় আসার পর রোববারের দেয়া জামিন আদেশ প্রত্যাহার করেন হাইকোর্ট।
গত বছরের ২৮ আগস্ট ময়মনসিংহ কোতোয়ালি থানায় এ মামলা করেন র‌্যাব-৩ এর নায়েব সুবেদার (ডিএডি) মো.ফিরোজ খান। মামলার এজাহারে বলা হয়, তথ্য-প্রযুক্তির ভিত্তিতে জানা যায়, কোতোয়ালি মডেল থানাধীন বয়ড়া গ্রামের মো. শোয়াইব আহম্মদের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যরা অবস্থান করছেন। এরপর সেখানে অভিযান চালিয়ে শোয়াইব আহম্মদ ও হুজাইফা আহমেদকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে জিহাদি বক্তব্য শুনে জিহাদের প্রতি উদ্বুদ্ধ হয়েছেন। তারা দেশের নির্বাচনী এবং ভোটাধিকার ব্যবস্থা বিশ্বাস করেন না। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে তারা শয়তানের দল বলে অভিহিত করে। তারা দেশের সংবিধান ও জাতীয় সংসদকে স্বীকার করেন না। তাদের কাছ থেকে উদ্ধার করা ‘মুজাহিদ আল হিন্দ বাংলাদেশ’ সাংগঠনিক ট্রেনিং ফরম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে  জানান যে, তারা ‘আনসার আল ইসলাম’র মতাদর্শে উদ্বুদ্ধ হন। পরে মুজাহিদ আল হিন্দ বাংলাদেশ নামক লোন উলফা (একাকী শিকার) সংগঠন তৈরির জন্য সদস্য সংগ্রহ ও অর্থ সংগ্রহ করে আসছিলেন। তারা সশরীরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মতাদর্শে উদ্বুদ্ধ ব্যক্তিদের মাঝে দেশব্যাপী ফরম বিতরণ করতেন। 
এ অভিযোগে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে এ মামলা দায়ের করা হয়। এ মামলায় নিম্ন আদালত না-মঞ্জুর করলে আসামি শোয়াইব আহম্মদ হাইকোর্টে আসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat