×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-২১
  • ৫০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান.নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর মান্দায় ধানক্ষেত থেকে শ্রী বিনয় চন্দ্র মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার মৈনম ইউনিয়নের মধ্য-দুর্গাপুর গ্রামের একটি ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শ্রী বিনয় চন্দ্র মন্ডল একই ইউনিয়নের পিরোরি বিলদুধলা গ্রামের মৃত শ্রীখণ্ঠ মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন গোয়াল ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে পাশের গ্ৰামে তফসের নামে এক ব্যাক্তি ঝগড়া-ফ্যাসাদ মীমাংসার জন্য তাকে ডেকেছিলেন। সেখানে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। আজ সকালে ওই জমির মালিক ধান কাটতে গেলে জমির ভিতরে তার মরদেহ দেখতে পান। পরে পরিবারের লোকজনকে খবর দিলে পরিবারের লোকজন এসে মরদেহ শনাক্ত করেন।
মান্দা থানার অফিসার ইনচার্জ নুর-এ-আলম সিদ্দিকী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat