×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-২০
  • ৫৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রযুক্তি নির্ভর জীবন যাত্রায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে জেলায় দুই দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ শুরু হয়েছে। আজ বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজা।
এর আগে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে আয়োজিত মেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে সেখানে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইসমত আরা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: রোকনুজ্জামান, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মোহাম্মদ শামীম হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজা বলেন,প্রযুক্তি-বান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ, সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে এবং দেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে এ মেলার আয়োজন। ডিজিটাল বাংলাদেশের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে মডেল এসডিজি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবন এবং প্রযুক্তির সাথে মানুষের মেলবন্ধন তৈরিতে কাজ করছে সরকার।
উদ্ভাবন, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা, দক্ষতা, উন্নয়ন ও কর্মসংস্থান-এ দুটি প্যাভিলিয়নের মাধ্যমে ২০টি স্টলে মেলা প্রদর্শিত হচ্ছে।আগামীকাল সোমবার সন্ধ্যায় মেলাটি সমাপ্ত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat