×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-১৯
  • ৩৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে শনিবার ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোটারদের ভোট কেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখা যাচ্ছে। খবর এএফপি’র।
এ নির্বাচনী প্রতিযোগিতায় দেশটিতে নানা কেলেঙ্কারির অভিযোগে জর্জরিত সাজাপ্রাপ্ত সাবেক নেতা নাজিব রাজ্জাকের দল ক্ষমতা আকড়ে রাখার চেষ্টা করলেও বিশ্লেষকরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া দিচ্ছেন।
এবারের নির্বাচনে ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনালের ইসমাইল সাবরি ইয়াকুবের প্রধান প্রতিদ্বন্দ্বী পাকতান হারপানের আনোয়ার ইব্রাহিম। প্রধানমন্ত্রীর দৌঁড়ে আছেন দেশটির প্রবীণ রাজনীতিবিদ মাহাথির মোহাম্মাদও।
নির্বাচনী সভা-সমাবেশে দুর্নীতি মোকাবেলার প্রচারণা চালানোর সময় বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম বলেন, তিনি ‘দৃঢ়ভাবে আশাবাদী’ যে, তার জোট ২২২ সদস্যের পার্লামেন্টে সহজ জয় পাবে।
আনোয়ার পেনাং রাজ্যে তার ভোট প্রদানের আগে এএফপি’কে বলেন, ‘জনগণের হৃদয় ও মন জয় করার দুই দশকেরও বেশি সময়ের লড়াইয়ের পর আজকের জয় হবে নিশ্চিতভাবে অনেক আনন্দের।’
তিনি আরো বলেন, ‘এটি হবে জনগণের বিজয়।’
মালয়েশিয়ার প্রায় দুই কোটি ১০ লাখ ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে প্রচন্ড মৌসুমি বৃষ্টিপাতের আশঙ্কার প্রেক্ষাপটে নির্দিষ্ট কিছু এলাকায় ভোট গ্রহণ বাধাগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে নাজিবের ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) সাধারনত দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশের রাজনীতিতে প্রাধান্য বিস্তার করে আসলেও সরকারি তহবিল ১-এমডিবি ব্যয়ে ব্যাপক দুর্র্নীতির কেলেঙ্কারির পর ২০১৮ সালের সাধারণ নির্বাচনে ব্যাপকভাবে পরাজিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat