×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-১৬
  • ৫৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৭টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুদক।

আজ বুধবার বিকেলে কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন স্কুলের  প্রধান শিক্ষকদের হাতে  দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পক্ষ থেকে এ সকল শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণগুলোর মধ্যে ছিল- ব্যাগ, খাতা, ডাস্টবিন, স্কেল, ছাতা, পানির পট, কলম ও কলমদানি ইত্যাদি। 
কোম্পানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম (ঠান্ডা) এর সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সুনিল চন্দ্র শীল, কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাশ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম নবি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রবীন্দ্র কুমার সিংহ, মুহাম্মদ ছদর উদ্দীন, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক জসিম উদ্দিন, রণিখাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কান্তি নাথ প্রমুখ। 
এ সময় তারা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতার পাশাপাশি শিক্ষার্থীদেরকে এ আন্দোলনে উদ্বুদ্ধ করতে এ আয়োজন বলে মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat