×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-১৬
  • ২২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডেপুটি স্পিকার মো: শামসুল হক টুকু বলেছেন, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে সরকার জ্ঞান-ভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করছে।
তিনি সাঁথিয়া উপজেলার বলরামপুর বিএইচসিএস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় আজ এ কথা বলেন। এ সময় তিনি নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
তিন বলেন, শিক্ষা খাতে ব্যয়ের অপর নাম বিনিয়োগ। শিক্ষা খাতে বরাদ্ধ বৃদ্ধির মাধ্যমে শেখ হাসিনার সরকার দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে এসেছে। আধুনিক ল্যাব, মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ তৈরি করা হয়েছে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আর স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার কারণে মেধাবী সন্তানরা বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছে।
ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, "ভৌগলিক স্বাধীনতা অকার্যকর হয়ে যাবে যদি অর্থনৈতিক মুক্তি না আসে।" আর অর্থনৈতিক মুক্তি আনয়নে জাতির পিতা জ্ঞান ভিত্তিক, শিক্ষিত সমাজ গঠনে কুদরত ই খোদা শিক্ষা কমিশন গঠন করেছিলেন।
মো: শামসুল হক টুকু বলেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অসাম্প্রদায়িক ভাবধারা চালু করেছেন। সকল ধর্মের মানুষকে তাঁর নিজস্ব ধর্ম সম্পর্কে জানার সুযোগ তৈরি করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু আর সেটি বাস্তবায়ন করে চলেছেন তাঁর কন্যা। বর্তমান সরকার দেশের প্রতিটি শিক্ষার্থীকে মানবসম্পদে পরিণত করতে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন করে সাধারণ শিক্ষা ব্যাবস্থার সমমর্যাদা প্রদান করেছে।
তিনি আরো বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মানুষ গড়ার প্রতিষ্ঠান কোন জঙ্গি তৈরির কারখানা নয়। মাদ্রাসায় বর্তমানে নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত, দক্ষ মানবসম্পদ তৈরি করা হচ্ছে। প্রতিটি মাদ্রাসায় বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে পাঠদান করতে হবে।
এর আগে তিনি সাঁথিয়া উপজেলাধীন মেহেদীনগর এম,সি,কে আলিম মাদ্রাসার নব-নির্মিত চার তলা ভবনের উদ্বোধন ঘোষণা করেন। 
বিএচইসি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: নজরুল ইসলামের সভাপতিত্বে সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: হাসান আলী খান, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ হোসেন, মীর মঞ্জুর এলাহী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এছাড়া স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat