×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-১৫
  • ৩৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, মানুষ পুড়িয়ে মারার দল বিএনপির মুখে মানবতার কথা মানায় না। আন্দোলনের নামে তারা বাসের ভিতর যাত্রীকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। তারাই বলছেন মানবতার কথা, এটি মনে হয় ভূতের মুখে রাম নাম।
‘এই সরকারের মানবিক বোধ বলতে কিছু নেই’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘যারা মানবতাকে ভুলন্ঠিত করেছে। যাদের প্রতিষ্ঠাতা সামরিক জান্তা জিয়াউর রহমান এবং যারা ক্ষমতায় এসে একাত্তরের পরাজিত জামায়াতকে নিয়ে এই দেশে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করেছে, ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করেছে, মুক্তিযুদ্ধের চেতনায় সমুন্নত মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। আমার বোধহয় তাদেরকে মানবতার শিক্ষা নেয়া দরকার। যে মানবতা তারা লঙ্ঘন করেছে তার জন্য তাদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।’
আজ বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনসহ মহিলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির পক্ষ থেকে পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষ্যে ১১টি উপ-কমিটি গঠন করা হয়। জাহাঙ্গীর কবির নানককে আহ্বায়ক ও মির্জা আজমকে সদস্য সচিব করে মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর মহিলা আওয়ামী লীগ এবং ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।
বিএনপি নেতাদের দাবি এই নির্বাচন তাদের মূখ্য নয়, সরকারের পতনই তাদের মূখ্য এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে নানক বলেন, ‘আসলে বিএনপি এই কথা বলছে ২০০৮ সাল থেকে। একথা বলেই আসছে। তারা যে শব্দবোমা নিক্ষেপ করছে। এই শব্দবোমায় আমরা আতঙ্কিত না। তবে আমরা তাদেরকে অনুরোধ করবো, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ একটি চ্যালেঞ্জ মোকাবেলা করছে। আমাদের নেত্রী শেখ হাসিনা এ চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। তিনি করোনা মহামারি মোকাবেলা করে সফল হয়েছেন। তেমনিভাবে এই বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। কাজেই সেই মুহূর্তে জনগণের মধ্যে কোন আতঙ্ক না ছড়ানো অনুরোধ জানাচ্ছি।’
এসময় উপস্থিত ছিলেন জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির সদস্য সচিব ও আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat