×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-১৫
  • ১৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার আধুনিক ও বাণিজ্যিক কৃষি ব্যবস্থা তৈরি করতে নিরলসভাবে কাজ করছে।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে কৃষি খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যেই দেশ উন্নত দেশে পরিণত হবে।
ড. আব্দুর রাজ্জাক আজ জেলার সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় সবজির চারা উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে এ কথা বলেন।
এখানে কৃষি মন্ত্রী জৈবসার ও নারকেলের ভূষির সমন্বয়ে ট্রেতে সবজির চারা উৎপাদন প্রক্রিয়া এবং আব্দুলপুরের ৫হেক্টর জমিতে আদর্শ বীজতলায় বাণিজ্যিক ভিত্তিতে সবজির চারা উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন।
তিনি চৌগাছা উপজেলার সলুয়া গ্রামে কম্বাইন্ড হারভেষ্টার দিয়ে ধান কাটা ও আদর্শ পদ্ধতিতে সরিষা উৎপাদন পরিদর্শন শেষে জেলার কৃষি ফসল ও চারা উৎপাদনে সন্তোষ প্রকাশ করেন।
কৃষিমন্ত্রী আরো বলেন, কৃষিখাতের উন্নয়নে পতিত জমিগুলোকে চাষাবাদের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সরকারের পক্ষ থেকে কৃষকদেরকে নানা রকম সহযোগিতা দেয়া হচ্ছে।
তিনি বলেন, কৃষিকাজ যদি লাভজনক না হয় তাহলে কৃষক চাষাবাদ করবেন না। আমরা চেষ্টা করছি লাভজনক কৃষি ব্যবস্থা গড়তে। যাতে কৃষক নিজের প্রয়োজন মেটানোর পাশাপাশি কৃষি ফসল থেকে অর্জিত অর্থ দিয়ে জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারেন।
পরিদর্শনকালে কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বেনজীর আলম, ঢাকার খামারবাড়ির অতিরিক্ত পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মঞ্জুরুল হকসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat