×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-১৫
  • ৪৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের উন্নয়নে আওয়ামী লীগের কোন বিকল্প নেই।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো গ্রাম শহর হবে। সেই স্বপ্ন মেহেরপুরে প্রথম বাস্তবায়িত হয়েছে। বঙ্গবন্ধুর নামানুসারে মেহেরপুরের বৈদ্যনাথতলাকে বঙ্গবন্ধুর নামানাসারে মুজিবনগর নামকরণ করা হয়। বৈদ্যনাথতলায় ১৯৭১ সালের ১৭ এপ্রিলে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। মুজিবনগরের কারণে আওয়ামী লীগ ছাড়া কোন সরকার মেহেরপুরের উন্নয়নে এগিয়ে আসবে না। এজন্য আমাদের সম্মিলিতভাবে মেহেরপুরের উন্নয়নে কাজ করে যেতে হবে।’
আজ বিকেলে মেহেরপুর জেলা পরিষদ আয়োজিত মতবিনিময় ও নব নির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব বলেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, কঠিন দূর্যোগের মধ্যে করোনা মোকাবেলায় সারাবিশে^ বাংলাদেশ পঞ্চম স্থান অধিকার করেছে।
নব নির্বাচিত চেয়ারম্যান মহা. আবদুস সালামের সভাপতিত্বে সভায় মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সামাদ বাবলু বিশ^াস ও নব নির্বাচিত সংরক্ষিত মহিলা মেম্বার শামীম আরা হিরা বক্তব্য রাখেন।
তিনি বলেন, বিএনপি জামায়াতের দৃর্বৃত্তায়ন আমরা দেখেছি ২০১৩ সালে। বিএনপি জামায়াত সেসময় আন্দোলনের নামে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে। আন্দোলনের নামে তারা যদি আবারো ধ্বংসের খেলায় নামে, তাহলে তাদের প্রতিহত করতে হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জেলা পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত চেয়ারম্যান মহা. আবদুস সালামের সভাপতিত্বে জেলা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা পরিষদের উপদেষ্টা ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য শাহিদুজ্জামান খোকন বক্তব্য রাখেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুজ্জামান ভূইয়া, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ও গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat