×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-১৪
  • ৩১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদসহ পাঁচ আসামির বিষয়ে যে কোন দিন রায় ঘোষণা করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের বিষয়ে এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম।
গতকাল রোববার এ মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে  রায় ঘোষণার জন্যে যে কোন দিন অপেক্ষমান (সিএভি) রেখে আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন।
এই মামলায় মোট আসামী ছিলেন আটজন। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধের মামলায় ছয়জন গ্রেফতার হয়েছিলেন। এদের মধ্যে তিনজন কারাগারে। আর তিনজন মারা গেছেন। বাকি দুজন পলাতক। 
প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন আসামিদের বিরুদ্ধে শুনানি করেন। তার সাথে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন ও তাপস কান্তি বল। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার, এডভোকেট মিজানুল ইসলাম ও এডভোকেট গাজী এমএইচ তামিম।
প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন বলেন, এ মামলায় মোট আট আসামির মধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছিল। এরমধ্যে তিনজন মারা গেছেন। তারা হলেন জাতীয় পার্টির সাবেক এমপি এমএ আব্দুল হান্নান, তার ছেলে মো. রফিক সাজ্জাদ ও মিজানুর রহমান মিন্টু।
গ্রেফতার হয়ে এখনো কারাগারে মো. হরমুজ আলী , মো. আব্দুস সাত্তার ও খন্দকার গোলাম রব্বানী। আর এখনো পলাতকরা হলেন ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদ ও মো. ফখরুজ্জামান।
এর আগে ২০১৮ সালের ৪ নভেম্বর মামলায় জাতীয় পার্টির সংসদ সদস্য এমএ হান্নান ও তার ছেলেসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এর মধ্যে মামলার আইওসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
২০১৬ সালের ১১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আসামিদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় জমা দেয়। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় অগ্নিসংযোগ, লুটপাট, অপহরণ, আটক, নির্যাতন, হত্যা ও লাশ গুম এ সাত ধরনের অপরাধে ৬টি অভিযোগ আনা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat