×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-১৪
  • ৩০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইস্ট আফ্রিকান নেতারা রোববার শান্তি আলোচনার ঘোষণা দিয়েছেন। সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ নগরী গোমার একেবারে উত্তরে এম২৩ গ্রুপের বিদ্রোহীরা সৈন্যদের সাথে সংঘাতে জড়িয়ে পড়ে। খবর এএফপি’র।
সাত দেশের সমন্বয়ে গঠিত ইস্ট আফ্রিকান কমিউনিট (ইএসি) বলেছে, তারা আগামী ২১ নভেম্বর কেনিয়ার রাজধানী নাইরোবিতে গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চল বিষয়ে ‘শান্তি সংলাপ’ করবে।
সেনাবাহিনীর এক কর্মকর্তা এএফপি’কে বলেন, ‘আমরা আজ সকালে যুদ্ধ করতে জেগে উঠি।’
আরেকজন জানান, পরিস্থিতি ছিল কঠিন। সেখানে লড়াইয়ে এম২৩ গ্রুপের অনেক যোদ্ধা নিহত হয়েছে। অপরদিকে কঙ্গো সেনাবাহিনীরও কয়েকজন সদস্য প্রাণ হারিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা কর্মকর্তারা জানান, গোমার প্রায় ২০ কিলোমিটার দূরের আরেকটি এলাকা কিবুম্বায় রোববার রাত পর্যন্ত ভয়াবহ সংঘর্ষ হয়।
এম২৩ গ্রুপের বিদ্রোহীরা সম্প্রতি ডিআরসি’র নর্থ কিভু প্রদেশে হামলা জোরদার করে সেনাবাহিনীর বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রেখে সেখানের বিস্তৃত এলাকা দখল করে নিচ্ছে।
 পাল্টা প্রতিশোধ গ্রহণে ‘বর্বর বোমা হামলা’ চালানোয় শনিবার গ্রুপটি কঙ্গো সেনাবাহিনীকে দায়ী করে। শক্তিশালী এ হামলায় দুই শিশুসহ ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়। এএফপি নিরপেক্ষভাবে মৃতের এ সংখ্যা নিশ্চিত করতে পারেনি।
ইএসি ব্লকের শান্তিরক্ষা অভিযানের অংশ হিসেবে কঙ্গোর পূর্বাঞ্চলে কেনিয়া সৈন্য মোতায়েন করার এক দিন পর সর্বশেষ এ সহিংসতা ঘটলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat