×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-১৩
  • ৪৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান , নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর মান্দায় চলতি রবি মৌসুমে প্রণোদনা কার্যক্রমের আওতায় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ রোববার সকালে পরিষদ চত্বরে উপজেলার ১৪ ইউনিয়নের কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশুতোষ সরকার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সামাদ, আব্দুল লতিফ, বুলবুল আহমেদ, নাজমুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, চলতি রবি মৌসুমে উপজেলার ৪ হাজার কৃষকের মাঝে প্রণোদনার সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এক বিঘা জমির জন্য প্রত্যেক কৃষক পাচ্ছেন এক কেজি সরিষা বীজসহ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat