×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-১৩
  • ৩৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জে মাদক মামলায় মাদক সম্রাট বাটুল ওরফে রবিউলসহ ৪ জনের মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত।আজ রোববার দুপুরে গোপালগঞ্জে অতিরিক্ত দায়রা জজ মোঃ আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। এ মামলায় একজনকে খালাস দিয়েছে ওই আদালত।
দন্ডপ্রাপ্তরা হলেন, মাদক সম্রাট গোপালগঞ্জ শহরের বেদগ্রামের মৃত ওসমান শেখের ছেলে বাটুল ওরফে রবিউল (৪৬), তার সহযোগী বেদগ্রামের সালাম শেখের ছেলে সুজন শেখ (৪১), একই গ্রামের মৃত হারুন মৃধার ছেলে মোঃ রফিক মৃধা (৩৯) ও গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর চরপাড়া গ্রামের মৃত কাদের সিকদারের ছেলে জাকির সিকদার (৪৫)।
রায় ঘোষণার সময় বাটুল ও সুজন শেখ আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত রফিক মৃধা ও জাকির সিকদার পলাতক রয়েছে। অপর আসামী বেদগ্রামের বটতলা এলাকার সরোয়ারজানের ছেলে শেখ জিরুল্লাহ (৪০) খালাস পেয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১১ সালের সালের ১০ জুলাই সোনা বেগম ও শেখ জিরুল্লাহকে ডিবি পুলিশ ৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী ডিবি পুলিশ ২য় দফায় অভিযানে বের হলে মাদক সম্রাট বাটুল বেদগ্রাম থেকে নৌকায় গোলাবাড়িয়া বিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ডিবি পুলিশ গোলাবাড়িয়া পৌছালে বাটুল ও তার সহযোগীরা বস্তাবন্দি ফেন্সিডিল পানিতে ফেলে পালিয়ে যায়। ডিবি পুলিশ সেখান থেকে ৪৯৭ বোতল ফেন্সিডিল ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে।
ওই দিন এ ঘটনায় মাদ্রক সম্রাট বাটুল ওরফে রবিউল, সোনা বেগম, জিরুল্লাহ, সুজন শেখ, মোঃ রফিক মৃধা, জাকির সিকদারকে আসামী করে ডিবি পুলিশের এসআই মোঃ শাহাদত হোসেন গোপালগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করেন। মামলা দায়েরের কিছু দিন পর সোনা বেগম মৃত্যু বরণ করেন।
দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মোঃ মোয়াজ্জেম হোসেন সোনা বেগমকে বাদ দিয়ে ৫ আসামীর বিরুদ্ধে ২০১১ সালের ৬ আগস্ট আদালতে চাজর্শির্ট দাখিল করেন।
স্বাক্ষ্য প্রমাণ গ্রহণশেষে বিজ্ঞ বিচারক ৪ আসামীকে দোষী সাবস্ত করে মৃত্যুদন্ডের আদেশ দেন। ১ আসামীকে বেকসুর খালাস প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে এপিপি মোঃ শহিদুজ্জামান খান ও আসামী পক্ষে এমএ আলম সেলিম, মোঃ রবিউল আলম, মোঃ এনামুল হক মামলাটি পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat