×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-১৩
  • ৩৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার দক্ষিণ কোরিয়া ও জাপানী নেতৃবৃন্দের সাথে বৈঠকে উত্তর কোরিয়ার রাশ টেনে ধরার উপায় নিয়ে আলোচনা করবেন।
এদিকে এর একদিন পর সোমবার চীনা নেতা শি জিনপিংয়ের সাথে মুখোমুিখ বৈঠকে বসতে যাচ্ছেন বাইডেন।
উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রেক্ষিতে আশংকা করা হচ্ছে দেশটি খুব শিগগীরই সপ্তম পরমাণু পরীক্ষা চালাবে।
হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, ইন্দোনেশিয়ায় জি ২০ সম্মেলনের ফাঁকে বাইডেন শি জিনপিংয়ের সাথে যে বৈঠক করবেন তাতেও পিয়ংইয়ংয়ের কর্মকান্ডের রাশ টেনে ধরতে চীনের ওপর চাপ দেবেন বাইডেন।
এছাড়া তিনি উত্তর কোরিয়ার সৃষ্ট হুমকি মোকাবেলা নিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়েলের সাথে বৈঠকে আলোচনা করবেন বলেও হোয়াইট হাউস থেকে বলা হয়েছে। 
উল্লেখ্য, নমপেনে পূর্ব এশীয় শীর্ষ সম্মেলনের ফাঁকে এ তিন নেতার বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, শি’র সাথে বৈঠকে বাইডেন কোন দাবি তুলবেন না। বরং তিনি শি’কে এই বলে সতর্ক করবেন যে আরো ক্ষেপণাস্ত্র  ও পরমাণু সক্ষমতা মানে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে তার সামরিক উপস্থিতি জোরদার করবে যা বেইজিং তীব্রভাবে বিরোধিতা করে।
সুলিভান সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়া কেবল যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার জন্যে হুমকি সৃষ্টি করছে না, পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat