×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-১২
  • ৪৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত ‘৭ম বিজিএমইএ কাপ ফুটবল ২০২২’ এর শিরোপা  জিতেছে  বান্দো ডিজাইন লিমিটেড। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত  ফাইনালে  লায়লা গ্রুপের  বান্দো ডিজাইন  ২-১ গোলে স্নোটেক্স আউটার ওয়্যার লিঃ কে পরাজিত করে  চতুর্থবারের মতো টুর্নামেন্টের শিরোপা জয় করে।  
স্নোটেক্স আউটার ওয়্যার লিঃ ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে  এগিয়ে ছিল।  কিন্তু  দ্বিতীয়ার্ধে দুই গোল করে শেষ পর্যন্ত  ২-১ ব্যাবধানে  বান্দো ডিজাইন শিরোপা  নিজেদের ঘরে তুলে  নেয়।  ফাইনালের  ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন  বান্দো ডিজাইন নিটল। টুর্নামেন্টে সর্বোচ্চ গোল দাতার পুরস্কার পান  একই দলের রাফি । স্নোটেক্স আউটার ওয়্যার লিঃ এর  ইব্রাহিম  টুনামেন্টের শ্রেষ্ঠ গোলরক্ষক এবং বান্দো ডিজাইন লিঃ এর মৃদুল মোস্ট ভ্যালুয়্যাবল খেলোয়ার নির্বাচিত হন। 
বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি মিরান আলী এবং বিজিএমইএ’র পরিচালকবৃন্দ ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ১৬টি প্রতিষ্ঠান-ফকির গ্রুপ, একেএইচ গ্রুপ, উর্মি গ্রুপ, সায়েম গ্রুপ, ব্যাবিলন গ্রুপ, ফারিহা গ্রুপ, ইপিলিয়ন গ্রুপ, স্নোটেক্স আউটার ওয়্যার লিঃ, এমাজিন ফ্যাশনস,  এ্যাপারেল ভিলেজ,  কিমস কর্পোরেশন, ইভিন্স গ্রুপ, টর্ক ফ্যাশনস, টিম গ্রুপ, লায়লা গ্রুপ এবং বান্দো ডিজাইন লিঃ অংশ গ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat