×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-১২
  • ২৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

 কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ সকল রাজনৈতিক দল অংশ গ্রহণ করবে।
তিনি বলেন, “ আমি মনে করি, বিএনপি এখন যতই বলুক নির্বাচনে আসবে না, সময় হলে তারাসহ সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণ করবে।”
মন্ত্রী আরো বলেন, দেশে ২০২৩ সালে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ  জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পরিচালনা করবে। সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে। 
ড. আব্দুর রাজ্জাক আজ সকালে রাজধানীর নটরডেম কলেজ মাঠে কারিতাস বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
যে কোন মূল্যে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে উল্লেখ করে ড. আব্দুর রাজ্জাক বলেন, ধর্মের নামে কিছু ধর্মান্ধ মানুষ ও  বিএনপিসহ কতিপয় রাজনৈতিক দল সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে, সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করতে চাচ্ছে । 
তিনি বলেন, সেই সঙ্গে নির্বাচনে যাবে না বলে আন্দোলন সংগ্রামের নামে বিএনপি নাশকতামূলক কর্মকান্ডের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা তৈরি চেষ্টা করছে। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। 
মন্ত্রী বলেন,  জনগণের  নির্বাচিত সরকার ক্ষমতায়। কাজেই, সরকারের মৌলিক  দায়িত্ব রাজনৈতিক সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা। সরকার যে কোন মূল্যে এটি করবে। বিএনপি নাশকতা করতে চাইলে কঠোরভাবে মোকাবেলা করা হবে।
কারিতাস বাংলাদেশের বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করে কৃষিমন্ত্রী বলেন, দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিক উন্নয়ন কর্মকান্ডে অন্তর্ভূক্তির মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য বেসরকারি কল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে কারিতাস বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
কারিতাস আগামী দিনে তাদের সেবাধর্মী কর্মকান্ডের আরও বিস্তৃতি ঘটাতে সক্ষম হবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি। 
ভালবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা এই মূলসুরে আয়োজিত কারিতাস বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।
সভায় আরো বক্তব্য রাখেন আর্চবিশপ বিজয় এন. ডিক্রুজ, কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, কারিতাসের প্রেসিডেন্ট জেমস রমেন বৈরাগী, নির্বাহী পরিচালক সেবাস্তিয়ান রোজারিও এবং বিশিষ্ট শিক্ষাবিদ রাশেদা কে. চৌধুরী। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat