×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-১০
  • ৪৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র হয়েছে। যড়যন্ত্র হচ্ছে। তবে কোনো ষড়যন্ত্রই এ উন্নয়ন অগ্রযাত্রাকে থামাতে পারবে না।
আজ বৃহস্পতিবার শরীয়তপুরের নড়িয়া ও সখিপুরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত এবং অসহায়দের মাঝে ৪ শ’ বান্ডিল ঢেউ টিন ও ১২ লাখ টাকা সহায়তা প্রদানকালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম আরো বলেন, এদেশের মানুষের একমাত্র আস্থার প্রতীক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি ক্ষমতায় আছেন বলেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। বিএনপি যতই সমাবেশের নামে জনগণকে বিভ্রান্ত  করুক  কোনো লাভ হবে না,  জনগণ বিএনপি’র দুঃশাসনের কথা ভুলে নাই।
তিনি বলেন,আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার কথা ভুলে নাই। ক্ষমতায় থাকতে অর্থ পাচারের কথা ভুলে নাই। হাওয়া ভবনের কথা ভুলে নাই। অপরাজনীতির কারণে জনবিচ্ছিন্ন গণধিকৃত বিএনপি আর  কোনো দিন ক্ষমতায় আসবে না।
এসময় বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির  মোল্যা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার প্রমুখ।
পরে তিনি নড়িয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এবং সখিপুর থানা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat