×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-০৯
  • ৬১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় আজ আড়াইহাজার- মদনপুর সড়কে কাভার্ডভ্যান, লেগুনা ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন মারা গেছেন। নিহতদের মধ্যে একজন লেগুনার চালক এবং অপরজন অটোরিকশার চালক।
আজ বুধবার দুপুর আড়াইটায় জেলার আড়াইহাজার উপজেলার লেঙ্গুরদী এলাকায় আড়াইহাজার-মদনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে লেগুনা চালক রতন (৪২) এবং একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের বিল্লালের ছেলে অটোরিকশা চালক দ্বীন ইসলাম (৪৫)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে আড়াইহাজার-মদনপুর সড়কে লেঙ্গুরদী এলাকায় কাভার্ডভ্যান, লেগুনা ও অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এ ঘটনাস্থলেই নিহত হন লেগুনা চালক রতন। তার মরদেহ লেগুনার ভেতর থেকে বের করে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। অন্যদিকে, গুরুতর অবস্থায় অটোরিকশা চালক দ্বীন ইসলামকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহত ব্যক্তিদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat