×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-০৮
  • ৪১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী  বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে  সরকার পদক্ষেপ নিচ্ছে।
তিনি বলেন, ‘বর্তমান সরকারের সময়ে খাদ্য নিরাপত্তার যে ঝুঁকির কথা বলা হচ্ছে-তা সম্পূর্ণ রাজনৈতিক কথাবার্তা। দেশের মধ্যে এক ধরনের আতংক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমাদের দেশে যে পরিমাণ রিসোর্স আছে, সেটি আমরা পুরোপরি ব্যবহার করতে পারি নাই। যদি পুরোপরি ব্যবহার করতে পারি তাহলে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা নয়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারব। বর্তমান সরকার সে পদক্ষেপ নিচ্ছে।’
প্রতিমন্ত্রী  আজ দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে এনএটিপ ফেজ-২ প্রকল্পের ম্যাচিং গ্রান্ড এর মাধ্যমে সিআইজি সদস্যদের মাঝে  বকনা গরু ও পিকআপ ভ্যান বিতরণ এবং এলডিডিপি প্রকল্পের মোবাইল ভেটেরিনারি ক্লিনিক এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওসারের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যের মধ্য  অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল হক, বিরল উপজেলা  আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার আহমেদ সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় উপস্থিত ছিলেন।
খালিদ মাহমুদ চৌধুরী  বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি প্রধান বাংলাদেশকে এবং কৃষিনির্ভর অর্থনীতিকে আরো বেশি গতিশীল করার জন্য কৃষি গবেষক ও শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্য কৃষিবিদদের প্রথম শ্রণির মর্যাদা দিয়েছিলেন। কৃষিবিদরা শুধু বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাননি, তাদের গবেষণার ফলে আমরা বারোমাস সবধরনের তরিতরকারি ও ফলমূল পাচ্ছি। ধানের উৎপাদন বিঘা প্রতি কয়েকগুণ বেড়ে গেছে।
বঙ্গবন্ধুকে হত্যার পর গবেষণা কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল  উল্লেখ করে তিনি বলেন,  ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণার জন্য অর্থায়ন করেছেন। আজকে তার ফল পাচ্ছি। বর্তমান সরকার কৃষি গবেষণাকে উৎসাহ দিচ্ছে। আজকে যদি শেখ হাসিনার সরকার দেশের দায়িত্বে না থাকত-তাহলে আমরা ভাতে মারা যেতাম।  আমরা মঙ্গাপীড়িত রংপুরের কথা ভুলে গেছি। আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ। আজকে শেখ হাসিনার সরকার এই জায়গায়টায় গুরুত্ব দিচ্ছে বলেই আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ। ’
প্রতিমন্ত্রী বলেন, সরকার যোগাযোগ অবকাঠামোসহ সব ধরধের অবকাঠামো নির্মাণ করছে। বিরলে যুব কমপ্লেক্স এবং স্টেডিয়াম নির্মাণ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নীরবে উন্নয়ন কাজ করে যাচ্ছেন। দেশ এগিয়ে যাচ্ছে। এসব সম্ভব হয়েছে দেশপ্রেমিক সরকার প্রধান দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বের কারণে। পরে প্রতিমন্ত্রী বিরলে দুর্গাপুর কালিপুজা পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat