×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-০৭
  • ৪৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ৭২ এর সংবিধান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান। যে সংবিধান আমাদের সকল ধর্ম-বর্ণের অধিকার দিয়েছিল।
তিনি বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে ১৯৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা হলে এদেশে কেউ আর কোন সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করতে পারবে না।
আজ সোমবার সন্ধ্যায় দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগরে রাজ দোবোত্তর এস্টেট এর আয়োজনে শ্রী শ্রী কান্তজীউ মন্দিরে ঐতিহাসিক রাস উৎসব উপলক্ষে মাসব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই করছেন। তিনি সকল ধর্ম বর্ণের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন।
তিনি বলেন, একটি অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর আমাদের সে অধিকার কেড়ে নেয়া হয়েছিল। শুধু রাজনৈতিক ক্ষমতার কারণে এদেশকে ধর্ম দিয়ে বিভক্তি করার চেষ্টা করা হয়েছে। এর বিরুদ্ধে সংগ্রাম করেছে একমাত্র আওয়ামী লীগ। যতদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন, ততদিন এদেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ইতোপূর্বে ধর্মীয় উস্কানি দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা চালানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক  (শিক্ষা ও আইসিটি) দেবাশিষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রেজওয়াানুল হক, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ কুমার বকসী বাচ্চু, দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেট-এর এজেন্ট রনজিৎ কুমার সিংহ এবং বাংলাদেশ  হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রতন সিং।
এর আগে প্রতিমন্ত্রী  ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী রাস মেলার উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat