×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-০৫
  • ১৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে এখন ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু আগামী ডিসেম্বরে আর ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “ডিসেম্বরে খেলা হবে, প্রস্তুত হয়ে যান। ডিসেম্বরে রাজপথ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দখলে থাকবে, বিএনপির থাকবে না। ওবায়দুল কাদের আজ রাজধানীর মধ্যবাড্ডা ইউলুপের সামনের প্রধান সড়কে  ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান। তত্ত্বাবধায়ক সরকার আদালত বাতিল করে দিয়েছেন। এই তত্ত্বাবধায়ক সরকার জাদুঘরে চলে গেছে। তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া ও একেএম রহমতউল্লাহ এমপি।
সমাবেশে জাহাঙ্গীর কবির নানক বলেন, “আমি পরিষ্কার করে বলে দিতে চাই, এদেশের আর একটি মানুষের উপর আঘাত করলে, একশত মানুষের আঘাত নেওয়ার জন্য আপনাদের(বিএনপির) প্রস্তুত থাকতে হবে। যতই ষড়যন্ত্র-বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন আমরা তা সফল হতে দেব না।” মির্জা ফখরুলের উদ্দেশে তিনি বলেন, এ দেশে অগ্নিসংযোগ করেছেন, বাসে মানুষ পুড়িয়ে মেরেছেন, দেশে লুটপাট করেছেন আপনারা। ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা চালিয়েছেন। আওয়ামী লীগ করার অপরাধে মানুষের হাত-পা কেটেছেন, বাড়ি-ঘরে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছেন। এদেশের মানুষ বিএনপির এই অপরাজনীতিগুলো এখনো ভুলে যাইনি। নানক বলেন, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। জনগণকে নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গত ১৪ বছর দেশ পরিচালনা করছে। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রেখেছে। তা বিএনপির ভালো লাগে না। তাই তাদের ভালো লাগার ওষুধ দিয়ে তাদেরকে ভালো লাগাতে হবে। এই দেশের মুক্তিযুদ্ধের শক্তির উপর আঘাত এলে পাল্টা আঘাত দেওয়ার জন্য নেতাকর্মীদের সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। 
ডিসেম্বরের ঢাকায় বিএনপির সমাবেশ প্রসঙ্গে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, সমাবেশের নামে তারা যদি আবার কোন উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চায়, তাহলে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ওই কেরানীগঞ্জের কারাগারে আমরা দেখব। সেটাই হলো বিএনপি নেত্রীর যথাযথ স্থান। দেশ থেকে পালানো তারেক রহমানের নির্দেশে যারা দেশেকে অস্থিতিশীল করতে চায়, ঢাকাবাসী তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবে। এ বিশ্বাস আমাদের রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat