×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-০৫
  • ৩২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, দেশের সমবায় সমিতিগুলোকে সক্রিয় করতে হলে সংশ্লিষ্ট সবাইকে আরো বেশি জবাবদিহিতার আওতায় আনতে হবে। যোগ্য নেতৃত্ব ও সঠিক পরিকল্পনা প্রণয়ন করে আন্দোলনকে এগিয়ে নিতে হবে। 
আজ শনিবার ৫১তম জাতীয় সমবায় সমিতি দিবস উপলক্ষ্যে গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুর জেলা সমবায় কার্যালয়ের  উদ্যোগে  সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান। বক্তব্য রাখেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, গাজীপুর সদর উপজেলা কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী, জেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, সমবায়ী কৗশলী মো. শরীফ হোসেন ঢালী, ধনঞ্জয় কুমার মজুমদার, আনিসুর রহমান আজাদ প্রমুখ। 
আ.ক.ম মোজাম্মেল হক আরো বলেন, সমবায় সমিতির তিনটি গুরুত্বপূর্ণ উপাদান হলো- যোগ্য নেতৃত্ব, সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ।  অনেক সমবায় সমিতি আছে শুধু কাগজে- কলমে, বাস্তবে যার অস্তিত্ব নেই। অস্তিত্বহীন এসব সমিতির মাধ্যমে লোন নেয়া হয়, অনেক সদস্য এ লোন উত্তোলনের খবরও জানেন না। নেতৃত্বে সততার অভাবের কারণে এসব সমবায় সমিতির অধিকাংশই মাঠে মারা যায়। সমিতির কনসেপ্ট সঠিকভাবে ধারণ করা হচ্ছে না। 
এর আগে জেলা প্রশাসক আনিসুর রহমান জাতীয় পতাকা ও সমবায় পতাকা এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে ভাওয়াল রাজবাড়ী মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে এবং শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এবার গুরুত্বপূর্ণ অবদানের জন্য জেলার সমবায় সমিতিগুলোর মধ্য থেকে ১১টি সমবায় সমিতি ও পাঁচজন ব্যক্তিকে পুরস্কৃত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat