×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-০৫
  • ৪৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, দেশে যেকোন নির্বাচন যখন আয়োজন করা হয়, তখন নির্বাচন কমিশনের যে পর্যবেক্ষণ দেওয়া হবে- সেটা অনুযায়ী ব্যবস্থা নিবে পুলিশ।
আজ শনিবার সকালে সিলেট নগরীর মিরের ময়দানস্থ মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত ৬ তলা ব্যারাক ভবনের উদ্বোধন  শেষে  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি এমন মন্তব্য করেন।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, নির্বাচন যখন আয়োজন করা হয়,  নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ীই আমরা (আইনশৃঙ্খলা বাহিনী) কাজ করে থাকি। নির্বাচন কমিশনের কোনো পর্যবেক্ষণ যদি আমাদেরকে দেওয়া হয়- তবে তা প্রতিপালনে আমাদের বাধ্যবাধকতা রয়েছে। অতএব, নির্বাচন কমিশনের যে পর্যবেক্ষণ দেওয়া হবে- সেটা অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।
এ সময় দেশে সন্ত্রাস দমন প্রসঙ্গে আইজিপি বলেন, সন্ত্রাসী-অপরাধীর বিরুদ্ধে আমরা সবসময়ই জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আসছি। যে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে- তবে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার, পুলিশ তা নেবে ।
তিনি মাদক প্রসঙ্গে বলেন, এটা একটি সামাজিক সমস্যা, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান কার্যক্রম চলবে। তবে এটা দমনে তিনি সমাজের সবাইকে এগিয়ে আসারও আহবান জানান।
আইজিপি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বর্তমান সরকারের সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। জনবল বৃদ্ধি পেয়েছে। আইন ও বিধির আলোকে প্রশিক্ষণ চলছে, সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে ৯০ ভাগের বেশি কেইস দ্রুত সমাধান করা সম্ভব হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
এসময় সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat