×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-০২
  • ১১৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র মঙ্গলবার বলেছে, রাশিয়া উন্নয়নশীল বিশ^কে ‘ক্ষুধার্ত’ বানানোর সিদ্ধান্ত নিয়েছে।
শস্য রপ্তানীর জন্যে জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেনের সাথে চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে আসার ঘোষণার পর মঙ্গলবার যুক্তরাষ্ট্র মস্কোর বিরুদ্ধে এ অভিযোগ করে।
জুলাইতে এ শস্য চুক্তির সময়ে আলোচনায় তুরস্কও জড়িত ছিল। জাতিসংঘ বলেছে, সপ্তাহান্তে এ চুক্তি থেকে রাশিয়ার সরে দাঁড়ানোর ঘোষণার কারনে বুধবার থেকে শস্য রপ্তানী বন্ধ হয়ে যাবে।
এ প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নিড প্রাইস বলেন, শস্য রপ্তানীর এই উদ্যোগকে ব্যাহত করার জন্য ক্রেমলিনের যে কোন সিদ্ধান্ত মূলত এমন একটি বিষয় যা মস্কো পাত্তা দেয় না।
তিনি বলেন, বিশে^র খাদ্য সংকটে মস্কোর কিছু যায় আসে না। মানুষ ক্ষুধার্ত থাকলেও মস্কোর কিছু যায় আসে না। বিশে^র খাদ্য নিরাপত্তা সংকটের জটিলতাকেও মস্কো পাত্তা দিচ্ছে না।
নিড আরো বলেন, চুক্তিটি পুনরুজ্জীবিত করতে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছে এবং যা করতে তিনি আমাদের জন্যে দরকারি বলে মনে করবেন তা করা হবে।
রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন শস্য করিডোর ব্যবহার করে ক্রিমিয়ায় রুশ জাহাজে হামলার জন্যে কিয়েভের বিরুদ্ধে অভিযোগ করেন এবং পরে ইউক্রেনের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা চান।
পুতিনের এই দাবিকে রাশিয়ার ‘চাঁদাবাজি’ বলে উল্লেখ করেন প্রাইস।
চুক্তির কোন পরিবর্তনকে যুক্তরাষ্ট্র সমর্থন দেবে কি-না এর ধরনের এক প্রশ্নের জবাবে নিড বলেন, এ বিষয়ে কাজ চলছে।
তিনি জাতিসংঘের তথ্যের উদ্ধৃতি দিয়ে বলেন, প্রায় এক কোটি মেট্রিক টন খাদ্য পাঠানো হয়েছে যা দিয়ে বিশে^র খাদ্য মূল্য কমানো যাবে।
তিনি আরো বলেন, খাদ্যের প্রতিটি আউন্স বিশে^র ক্ষুধার্তদের জন্য অত্যন্ত জরুরি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat