×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১১-০১
  • ৬১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বর্তমান সরকারের সাফল্য ও অর্জন নিয়ে মঙ্গলবার সকালে আয়োজিত এক মহিলা সমাবেশে বক্তারা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে প্রধাণমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামীলীগ সরকার।
বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি ( এপিএ) ’র আওতায় কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদের বলিগ্রামে বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য ও অর্জন, উন্নয়ন পরিকল্পনা, ভিশন ২০৪১ প্রচার উপলক্ষে এক মহিলা সমাবেশের আয়োজন করে জেলা তথ্য অফিস। মহিলা সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, ভিশন ২০২১ ও ২০৪১ তুলে ধরা হয়। অপপ্রচার, ইভটিজিং , গুজব, সাম্প্রদায়িকতা, বাল্য বিয়ে ও মাদক প্রতিরোধে জেলা তথ্য অফিস জেলার প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা সাধারণ মানুষকে সচেতন করতে জনসমাগম এলাকায় সচেতনতামূলক ওই মহিলা সমাবেশ করে। জেলা তথ্য অফিস বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় আয়োজিত মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মণ। বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মসূচি তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা কালাই ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের সংরক্ষিত সদস্য রতœা রশিদ, মাত্রাই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য কৃষ্ণা রানী প্রমূখ ।
জেলা তথ্য অফিস জানায় , বর্তমান সরকারের সাফল্য ও অর্জন, প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ ব্র্যান্ডিং, বাল্য বিয়ে ও মাদক প্রতিরোধ, ভিশন ২০৪১, গুজব, অপপ্রচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে জেলার প্রত্যন্ত অঞ্চলে জেলা তথ্য অফিসের উদ্যোগে মাইক যোগে বিশেষ প্রচারণা, উঠান বৈঠক, মহিলা সমাবেশসহ ভিডিও চিত্র প্রদর্শন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান, জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat